1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এমএলএস সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পুরুস্কার জিতেছেন লিও মেসি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

এমএলএস সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পুরুস্কার জিতেছেন লিও মেসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩ জন খবরটি পড়েছেন

মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার পুরুস্কার জিতেছেন লিও মেসি। আজ শনিবার ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামার পূর্বে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ এই আর্জেন্টাইন মহাতারকার হাতে তুলে দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোল্ডেন বুট জেতার দিনেও দারূণ ছন্দে ছিলেন এই মহাতারকা। এমএলএস কাপের প্লে-অফের প্রথম পর্বে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। দুই গোলের মধ্যে একটি করেছেন হেডে। ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেসের ক্রসে উড়ন্ত হেডে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ২৯তম হেড থেকে করা গোল।

পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে তাঁর মোট গোল সংখ্যা দাঁড় করান ৮৯১-এ। মেসির দুই গোলের মাঝে মায়ামির হয়ে স্কোরশিটে নাম তোলেন তাদেও আলেনদে। মেসির পাস থেকে ইয়ান ফ্রের ক্রসে হেডে গোল করেন তিনি।

মায়ামি পুরো ম্যাচে আধিপত্য দেখায় বল দখল ও আক্রমণে। তারা নেয় ১২টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিলের ৬ শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে ছিল।

শেষ পর্যন্ত মেসির জোড়া গোল ও আলেনদের গোলে ন্যাশভিলকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্লে-অফে দাপুটে সূচনা করে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। যদিও খালি হাতে ফিরতে হয়নি ন্যাশভিলকে, যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হানি মুক্তারের গোলে ব্যবধান কমায় তারা। আগামী ২ নভেম্বর নিজেদের মাঠ জিওডিস পার্কে ফিরতি লেগে মায়ামিকে আতিথ্য দেবে ন্যাশভিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar