1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রত্যাবর্তনের ম্যাচে বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাবর আজম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রত্যাবর্তনের ম্যাচে বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাবর আজম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামছেন বাবর আজম। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে প্রত্যাবর্তনের ম্যাচেও প্রোটিয়াদের বিপক্ষেই নামছেন ৩১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

অবশ্য, বাবরের সামনে বিশ্বরেকর্ড গড়েই নিজের প্রত্যাবর্তন রাঙানোর সুযোগ। মাত্র ৯ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বর্তমানে শীর্ষে থাকা ভারতের রোহিত শর্মার সংগ্রহ ১৫১ ইনিংসে ৪ হাজার ২৩১ রান। অন্যদিকে ৩০ ম্যাচ কম খেলা বাবরের রান ৪ হাজার ২২৩ রান। রোহিত ইতোমধ্যেই অবসর নেওয়ায় বাবরের সামনে সহজ সুযোগ।

তবে রোহিতের চেয়ে বাবরের গড় বেশ ভালো। ৩২ দশমিক ০৫ গড়ে ব্যাট করেছেন ভারতীয় ওপেনার, অন্যদিকে ৩৯ দশমিক ৮৩ অর্থাৎ প্রায় ৪০ ছুঁই ছুঁই গড় বাবরের। কিন্তু স্ট্রাইক রেটে বেশ এগিয়ে রোহিত, তার ১৪০ দশমিক ৮৯ এবং বাবরের ১২৯ দশমিক ২২। বাবরের তিন সেঞ্চুরির বিপরীতে ৫ বার এই ফরম্যাটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন রোহিত। তবে রোহিতের ৩২ ফিফটির বিপরীতে ৩৬টি হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর।

তৃতীয়স্থানে থাকা বিরাট কোহলিও এই ফরম্যাটকে বিদায় বলেছেন। ১১৭ ইনিংসে কোহলির রান ৪ হাজার ১৮৮। যদিও শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে কোহলির গড়ই সবচেয়ে বেশি—৪৮ দশমিক ৬৯। স্ট্রাইক রেট ১৩৭ দশমিক ০৪।

আজ বাবর বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললে, তা অনেকদিন স্থায়ী হতে পারে। কারণ, শীর্ষ পাঁচ ব্যাটারের বাকি দুইজন এখনও ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেননি। ১৪৮ দশমিক ৯৭ স্ট্রাইক রেটে ৩ হাজার ৮৬৯ রান নিয়ে এ তালিকার চারে বাটলার। পঞ্চম আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের রান ৩ হাজার ৭১০। তারা সবাই একবার করে সেঞ্চুরির দেখা পেয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar