একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে ডি-রেজিস্টার করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, গ্রাহকরা নিজ নিজ এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে জানতে পারবেন তাদের নামে মোট কতটি সিম নিবন্ধিত আছে।
বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করলে কমিশন দৈবচয়ন পদ্ধতিতে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।