দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক মরহুম রবিউল ইসলাম সরকার এর বড়পুত্র মরহুম জনি সরকার স্বরণে ‘জনি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল।
এসময় জুয়েল বলেন, আজকের যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি আগামীতে দৌলতপুরে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে যা করার আমি সেই কাজ করে যাব। আমি নিজেও বাফুফের সাথে সম্পৃক্ত। খুব দ্রুত খেলাধুলার পরিবেশ তৈরী করে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার
জন্য খেলার মাঠে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিক ও দৌলতপুর বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, যুবদল কুষ্টিয়ার সমন্বয়কারী আব্দুল মাজেদ, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু প্রমুখ।
খেলা নির্ধারিত সময়েও গোলশুন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফলে দৌলতখালী ফুটবল একাদশ
চ্যাম্পিয়ন ও ছাতারপাড়া ফুটবল একাদশ রানার্সআপ হয়।