1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তেলেঙ্গানার মন্ত্রী হলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

তেলেঙ্গানার মন্ত্রী হলেন সাবেক ক্রিকেটার আজহারউদ্দিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তেলেঙ্গানা রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার কাছে তিনি শপথ গ্রহণ করেন।

এটি ভারতের ইতিহাসে প্রথম, যখন কোনও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রাজ্যের মন্ত্রী হলেন। তবে আজহারউদ্দিন কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা এখনও ঘোষণা করা হয়নি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আবেগঘন মুহূর্তে আজহার বলেন, “জাতীয় দলে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর, আর আজও ৩১ তারিখ—মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হলো।”

গত আগস্টে তেলেঙ্গানার বিধান পরিষদে কংগ্রেসের মনোনয়ন পান আজহারউদ্দিন। এর আগে তিনি কংগ্রেসের টিকিটে লোকসভা সদস্যও ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই পদক্ষেপ কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, তেলেঙ্গানার মন্ত্রিসভায় দীর্ঘদিন মুসলিম প্রতিনিধি এবং গ্রেটার হায়দরাবাদের কোনো সদস্য ছিল না। আজহারউদ্দিনের নিয়োগে সেই শূন্যতা পূরণ হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar