1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবারো টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন শান্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

আবারো টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন শান্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৮১ জন খবরটি পড়েছেন

অভিমান ভেঙ্গে আবারো টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। গতকাল টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কর্মকর্তাদের নিয়ে টেস্ট অধিনায়ক ঠিক করার আলোচনায় বসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আলোচনায় ছিলেন আগে থেকেই। তবে একটি সূত্র জানিয়েছে, ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে বেফাঁস মন্তব্য এদিন গুরুতরভাবে লিটনের বিপক্ষে গেছে। আবার টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজও পরিচালকদের ভরসা হতে পারেননি।

এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা নাজমুলের সঙ্গে গত কয়েক দিনের যোগাযোগে তাঁর মানও ভাঙানো গেছে। তা ছাড়া তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি থেকে এখনই সরে না আসার সিদ্ধান্ত লিটন-মিরাজদের বিবেচনার বাইরে নিয়ে গেছে। ফলে নাজমুলের অধিয়ানক হওয়া এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

গত জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে যাওয়ার এক দিন আগে গোলমালের সূত্রপাত। দেশে সিরিজপূর্ব সংবাদ সম্মেলন শেষে নাজমুল হোসেন শান্ত জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। তার জায়গায় সীমিত ওভারের এই সংস্করণে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব দেওয়া হয় নাজমুলকে আগেভাগে না জানিয়েই। যদিও অভিমানের প্রকাশ ঘটাতে কিছুটা সময় নেন এই বাঁহাতি ব্যাটার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সফরের দ্বিতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করেন তিনি। সেটি শেষ হওয়া মাত্র টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। তড়িঘড়ি নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার কোনো দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছিল না। কারণ পরের সাড়ে চার মাসে টেস্ট খেলার কোনো সূচি ছিল না।

তবে এই নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ যখন ঘনিয়ে এসেছে, তখন অধিনায়ক বেছে নিতেই হতো বিসিবিকে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার রাতেই বোর্ড কর্তারা টেস্টের অধিনায়ক বেছে নিয়েছেন। বলা ভালো, তারা রাজি করিয়েছেন। গত জুনে ছেড়ে দেওয়া টেস্ট নেতৃত্বেই আবার ফিরছেন নাজমুল।

মাঝে যেহেতু কোনো টেস্টই খেলেনি বাংলাদেশ, তাই বিরতি ছাড়াই এই পদে তিনি ফিরতে সম্মতি দিয়েছেন বলে গত রাতে দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar