1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথমবারের মত বিশ্বকাপ জিতল ভারত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রথমবারের মত বিশ্বকাপ জিতল ভারত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৮ জন খবরটি পড়েছেন

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার ভারতে নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মেয়েরা। দলটি দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে দু’দুবার ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি, তবে এবার আর ব্যর্থ হয়নি ভারতীয় মেয়েরা। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। ওপেনিং জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা যোগ করেন ১০৪ রান। যা নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। মান্ধানা ফেরেন ৪৫ রানে, আর শেফালি খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষ ইনিংস মেরামত করেন। দীপ্তি করেন ৫৮ রান, রিচা যোগ করেন ৩৪। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২৯৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট।

২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। লরা ওয়লভার্ট ও তাজমিন ব্রিটস যোগ করেন ৫১ রান। কিন্তু তাজমিন রানআউট হয়ে ফিরতেই চাপ বাড়তে থাকে প্রোটিয়াদের ওপর। পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি।

তবুও ওয়লভার্ট একাই লড়ে যান। করেন ৯৮ বলে দারুণ ১০১ রান। কিন্তু অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।ভারতের হয়ে দীপ্তি শর্মা একাই নেন ৫ উইকেট, আর শেফালি বর্মা পান ২টি। ম্যাচসেরার পুরস্কার ওঠে দীপ্তির হাতেই।

এই জয়ে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। নাভি মুম্বাইয়ের রাতটা তাই হয়ে রইল ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে সোনালি অধ্যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar