1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাবেন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আব্দুর রাজ্জাক ঘোষণা দিয়েছিলেন নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হবে। তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো অবশেষে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবির সভায় নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সিদ্ধান্তটি এখন এসেছে, তবে কেন্দ্রীয় চুক্তির চারটি ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য এই বেতন বৃদ্ধি চলতি বছরের জুলাই মাস থেকেই কার্যকর ধরা হবে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। বিসিবি মোট ১৫ জন নারী ক্রিকেটারকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।

নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘এ’ ক্যাটাগরির বেতন ১ লাখ ২০ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ৩৫ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৯৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৮০ হাজার টাকা। জাতীয় চুক্তির বাইরে যারা দলে সুযোগ পাবেন, তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে অতিরিক্ত ৩০ ও ২০ হাজার টাকা করে পাবেন।‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar