1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনাসহ ২২ দেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনাসহ ২২ দেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮০ জন খবরটি পড়েছেন

শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের আমেজ। ২০২৬ সালের জুনে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহারণ। বিশ্বকাপে এ পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে বুধবার একসাথে ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচনের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি। অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে ডিজাইন করা হয়েছে লিওনেল মেসিদের নতুন জার্সি।

নতুন এই জার্সিতে থাকছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ। নকশাটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সির রঙ থেকে অনুপ্রাণিত।

গলার পেছনে যোগ করা হয়েছে বিশেষ এক স্মারক চিহ্ন ‘১৮৯৬’। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষের প্রতীক।

এএফএ জানিয়েছে, এই জার্সি কেবল পোশাক নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস ও গর্বের প্রতিফলন।আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। তবে এখনও বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়নি। বাছাইপর্বের খেলা শেষে আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar