1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডব: প্রাণহানি ১৪০, নিখোঁজ শতাধিক - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডব: প্রাণহানি ১৪০, নিখোঁজ শতাধিক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফিলিপাইনে আঘাত হানা টাইফুন কালমায়েগি-তে অন্তত ১৪০ জনের প্রাণ গেছে এবং ১২৭ জন এখনো নিখোঁজ আছেন। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি বর্তমানে ভিয়েতনামের দিকে এগোচ্ছে।

সেবু প্রদেশের শহর ও গ্রামগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যেখানে গাড়ি, নদীতীরের ঘরবাড়ি এমনকি বিশাল শিপিং কনটেইনারও ভেসে গেছে। ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিস নিশ্চিত করেছে ১১৪ জনের মৃত্যু, তবে সেবু প্রাদেশিক প্রশাসনের রেকর্ডে আরও ২৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

লিলোয়ান এলাকায় বন্যায় অন্তত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক ভবনের ছাদ উড়ে গেছে, মানুষ কাদা সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছেন। নেগ্রোস দ্বীপে কানলাওন আগ্নেয়গিরি থেকে কাদা ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ত্রাণ মিশনে থাকা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে ছয় ক্রু সদস্য নিহত হন।

সেবু অঞ্চলে ২৪ ঘণ্টায় ১৮ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক মাসিক গড়ের তুলনায় অনেক বেশি। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো এ পরিস্থিতিকে “অপ্রত্যাশিত” ও “বিপর্যয়কর” হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, সাগরের উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে টাইফুনগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। দেশজুড়ে প্রায় ৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

টাইফুন কালমায়েগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে জাতীয় আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে যে বৃহস্পতিবার রাতে এটি দেশের মধ্যাঞ্চলে আছড়ে পড়তে পারে, যা সেখানে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar