1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাশভিলকে ৪–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে মায়ামি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

নাশভিলকে ৪–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে মায়ামি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। রবিবার (৯ নভেম্বর) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর তৃতীয় ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল মায়ামি। ম্যাচের ১০ মিনিটে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি। ৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন তিনিই।

২–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোলের পর দুই মিনিট পর মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠানো গোলটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্টের স্বীকৃতি হিসেবে রেকর্ডে নাম লেখায়।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিল। ফলে তৃতীয় ম্যাচ ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত নাশভিলকে বিদায় করে মায়ামি এখন মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির সঙ্গে।

ব্যক্তিগত মাইলফলক স্পর্শের রাতেও মেসির সবচেয়ে বড় তৃপ্তি হলো দলের এই সাফল্য। গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডে বাদ পড়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যেখানে ফাইনালের স্বপ্ন বাস্তবায়নের লড়াই শুরু হবে ২২ বা ২৩ নভেম্বর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar