1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি, শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি, শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন
পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি, শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের

হিমালয়সংলগ্ন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে এবং উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবারের ১২.৬ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য বেশি। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

স্থানীয়রা জানান, বর্তমানে সন্ধ্যা ও রাতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালের দিকে রোদ ওঠায় কনকনে শীতের অনুভূতি কিছুটা কমছে। তবে বিকেল ৩টার পর থেকেই আবার হিমেল হাওয়া বইতে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় বিধৌত এলাকায় তেঁতুলিয়ার অবস্থান হওয়ায় অন্যান্য এলাকার তুলনায় এখানে শীত আগে নামে। তিনি আরও বলেন, তাপমাত্রা আরও কমতে পারে এবং চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস মিলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar