1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই মাঠে সময়টা দারুণ কাটছিল আলবিসেলেস্তেদের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেসিদের শিরোপাখরা কাটানো সেই কাতারেই এবার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে নতুন শিরোপার লক্ষ্য নিয়েছিল আর্জেন্টিনা যুব দল।

নকআউট পর্বেই শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। মেক্সিকোর সঙ্গে নির্ধারিত সময়ের ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় দিয়েগো প্লাসেন্তের নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

রামিরো তুলিয়ান গোল করে দলের ভালো শুরুর স্বপ্ন দেখালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল মেক্সিকো। লুইস গাম্বোয়া দুই গোল করে ম্যাচের রূপ ঘুরিয়ে দেন। শেষ দিকে ফার্নান্দো ক্লোস্টার আর্জেন্টিনাকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষে ম্যাচের ভাগ্য ঠিক হয় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মেক্সিকো।

প্রসঙ্গত, চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ সূচনা করেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচে জয় তুলে নেন। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজির সঙ্গে ৭-০ ব্যবধানে জয় পাওয়ার পর তারা নকআউট পর্বে প্রবেশ করে। তবে সেখানে হেরে আর্জেন্টিনার যুবাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar