যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রথমবারের মতো তিন দেশ মিলে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ৪৮ দল নিয়ে ফুটবলের সর্ববৃহৎ এ বৈশ্বিক আসর শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, শেষ ১৯ জুলাই। দেশ ৩টির ১৬ শহরের ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে ৩০টি দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বাছাইপর্ব ছাড়াই অংশ নিচ্ছে। এর বাইরে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চল থেকে একে একে দলগুলো যোগ হওয়ায় টুর্নামেন্টের দলতালিকা দ্রুত পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এশিয়া এশিয়ান অঞ্চল থেকে ৮ দল সরাসরি যাবে বিশ্বকাপের মঞ্চে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।ইউরোপইউরোপ অঞ্চলের কোটা ১৬টি হলেও এখন পর্যন্ত মাত্র তিনটি দল: ইংল্যান্ড, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপে থাকা নিশ্চিত করতে পেরেছে। ইউরোপের বাকি ১৩টি স্থানের জন্য এখনো বাছাইপর্বের খেলা চলছে।