1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে মেসি খ্যাত’ খুদে সোহান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে মেসি খ্যাত’ খুদে সোহান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুরের মতলব উত্তরের ছয় বছরের ফুটবল প্রতিভা সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বল নিয়ন্ত্রণের ভিডিও ভাইরাল হয়ে ‘মেসি খ্যাত’ পরিচিতি পাওয়া এ শিশুটির সঙ্গে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাক্ষাতে সোহান তার ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে। পরে ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুকে উল্লেখ করেন, বয়স কম হলেও সোহানের প্রতিভা ও দৃঢ় মনোযোগ দৃষ্টিগ্রাহ্য। তিনি জানান, সোহানের বিকেএসপি স্কলারশিপ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাকে একটি ফুটবল উপহারও দেওয়া হয়।

গত ১০ নভেম্বর রাতে ক্রীড়া উপদেষ্টা সোহানের স্কলারশিপের ঘোষণা দেন, যা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে। এর আগে ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সোহানের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নতুনভাবে সাজানো হয়।

এখন বিকেএসপিতে ভর্তি প্রস্তুতিতে ব্যস্ত মতলবের পাঁচানী গ্রামের এ খুদে ফুটবলার। পরিবারের পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সহায়তা তাকে নিয়ে আশাবাদ আরও বাড়িয়েছে।

সোহানের বাবা মো. সোহেল বলেন, “বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যারা সোহানের পাশে দাঁড়িয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ।”

মতলব উত্তর উপজেলার ইউএনও মাহমুদা কুলসুম মনির বলেন, “সোহান আমাদের এলাকার গর্ব। তার প্রতিভা অতি অল্প বয়সেই বিস্ময়কর। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar