1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারী আইপিএল নিলামে বাংলাদেশের তিন তারকা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

নারী আইপিএল নিলামে বাংলাদেশের তিন তারকা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী আইপিএলের মেগা নিলাম, যেখানে বাংলাদেশের তিন নারী ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই আসরে অংশ নেওয়ার লক্ষ্যেই তারা নিলামে স্থান করে নিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করেছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান। তিনজন খেলোয়াড়েরই ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। নিলামের জন্য মোট ২২৭ ক্রিকেটার নাম জমা পড়েছে, যার মধ্যে ৮৩ জন বিদেশি, কিন্তু দল পাবেন মাত্র ২৩ জন বিদেশি খেলোয়াড়।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনায় আসা মারুফা আক্তার পাকিস্তানের দুই ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে ইনসুইং ডেলিভারিতে আউট করে বিশেষ নজর কাড়েন। তার সেই ডেলিভারির ভিডিও ভাইরাল হয় এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার প্রশংসাও পান তিনি।

এদিকে স্বর্ণা আক্তার বিশ্বকাপে ৭ ম্যাচে ১১৬ রান ও ৬ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রাবেয়া খান ৭ ম্যাচে ৭ উইকেট ও ৮৭ রান করে নিলামে অংশ নেওয়ার যোগ্যতা তৈরি করেন।

নারী আইপিএলের এই নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটারের অংশগ্রহণকে দেশের নারী ক্রিকেটের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar