1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে চিংড়ি ঘেরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বাগেরহাটে চিংড়ি ঘেরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি মাছের ঘেরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পৃষ্টে হয়ে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কৃষক দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মো. সৈয়দ মাঝির ছেলে।

চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, দাউদ মাঝি ওই এলাকার ক্ষিরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি লিজ নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। সকালে ১১টায় গ্রামবাসিরা তার মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পৃষ্টে হয়ে দাউদ মাঝির মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar