1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় জাল টাকা,৪মোবাইল সহ দেশীয় অস্ত্র উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শরণখোলায় জাল টাকা,৪মোবাইল সহ দেশীয় অস্ত্র উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ও মোংলা কোস্ট গার্ড উপজেলার খাদা গ্রামের বাদশা তালুকদারের পুত্র সোহেল তালুকদার (৩৮) ও ফজলু তালুকদারের পুত্র আসাদ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ০৩ টি দেশীয় অস্ত্র, ৪৩ হাজার জাল টাকা সহ ৪ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে।

কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। ২৫ নভেম্বর মধ্যরাতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত গোলাবারুদ,দেশীয় অস্ত্র,জাল টাকা এবং মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, রাতে উদ্ধারকৃত কার্টুজ ও জাল টাকার সহ দেশীয় অস্ত্রের মালামাল বুঝে পেয়েছেন। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্টগার্ডের মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar