1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ত্রিশাল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যার পর আধা ঘণ্টার মধ্যে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ত্রিশাল থানা বাউন্ডারির পাশে নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শতাধিক মানুষ থানার সামনে জড়ো হন। নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন তিনি। মাস খানেক আগে দেশে ফিরে আরও দুই দিনের মধ্যে বিদেশে ফেরার কথা ছিল।

অপরদিকে টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে পড়ছেন ঘাতক অনিক, যিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর তিনি কুড়ালসহ থানায় গিয়ে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন বলে জানান ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ।

ওসি বলেন, অনিক দাবি করেছেন পূর্বশত্রুতার জেরে তিনি ফাহিমকে হত্যা করেছেন এবং ফাহিম তার “অনেক ক্ষতি করেছেন”। তবে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহতের পরিবার জানায়, সন্ধ্যার পর ফাহিম বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। প্রায় এক ঘণ্টা পরে তারা তার মৃত্যুর সংবাদ পান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar