1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর সীমান্ত এলাকায় প্রতিপক্ষের হাতে মাদক ব্যবসায়ী খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৌলতপুর সীমান্ত এলাকায় প্রতিপক্ষের হাতে মাদক ব্যবসায়ী খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ জন খবরটি পড়েছেন
দৌলতপুর থানা -বিডিটেলিগ্রাফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে জনি ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ। শনিবার দুপুরের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত জনি প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

নিহত জনি সীমান্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ও মাদকের ৬/৭ টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জনি দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক পাচার ও ব্যবসার কাজে জড়িত। দৌলতপুরের চাঞ্চল্যকর মোহন হত্যাকান্ডেরও অন্যতম প্রধান আসামীছিল সে। এ কারণে প্রতিপক্ষের সাথে হত্যা ও মাদক সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে জামালপুর এলাকায় জনির উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লালু ও সোহানের নেতৃত্বে ২০-২৫ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী এসে জনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। শনিবার বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাকারবারের সাখে জড়িত। তিনি ভারতে গা ঢাকা দিয়ে ছিলেন অনেকদিন। গত বছর জনির নেতৃত্বে সীমান্তএলাকায় মোহন নামে একজনকে হত্যা করা হয়। ওই মামলার তিনি প্রধান আসামী। সীমান্ত এলাকায় নানা অপরাধের সাথেও জড়িত ছিলেন জনি। স্থানীয়দের ধারনা, মোহন হত্যাসহ মাদক কারবার সংক্রান্ত বিরোধেই প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, জনি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অর্ধ ডজন মামলা রয়েছে। মাদক ও হত্যা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar