1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন

রায়পুরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরায় এক কিশোর মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর ব্রিজের কাছে শাহাদাত হোসেন নামে ১৪ বছর বয়সী ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে শাহাদাতের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। তার অল্প দূরেই অটোরিকশাটি ফেলে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শাহাদাত আদিয়াবাদ ইউনিয়নের বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে বড় ভাইয়ের অটোরিকশা চালাত। ঘটনার দিনও সে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছিল।

শাহাদাতের বড় ভাই ইয়াছিন অভিযোগ করেন, ছিনতাইকারীরা তার অটোরিকশা নিতে চেয়েছিল। কিন্তু ভাইটি অটোরিকশা দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ঘটনার বিচার দাবি করেন।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar