1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ এর রহস্যজনক মৃত্যুর পর এবার কারাগারে চিকিৎসাধীন অবস্থান এমডির মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ এর রহস্যজনক মৃত্যুর পর এবার কারাগারে চিকিৎসাধীন অবস্থান এমডির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৮ জন খবরটি পড়েছেন
Tanvir Mahmud
টেলিগ্রাফ সম্পাদিত

“এক বছর আগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু: গুরুতর অসুস্থতার চিকিৎসা কারাকর্তৃপক্ষ ঠিকমতো দিচ্ছিল কি না, সেই প্রশ্ন তুলল মানবাধিকার কর্মীরা।”


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের মৃত্যু দেশের কারাবন্দী আসামিদের স্বাস্থ্যসেবা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে ৫৫ বছর বয়সী তানভীর মাহমুদ হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো একাধিক গুরুতর রোগে ভুগছিলেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর দেড়টার দিকে তিনি অসুস্থ হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে মানবাধিকার কর্মীরা জানতে চাইছেন, কারাগারে থাকাকালীন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এত গুরুতর অসুস্থ একজন আসামিকে তাঁর রোগ অনুযায়ী পর্যাপ্ত ও নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল কি না।

তানভীর মাহমুদের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতিসহ বহু মামলায় বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। তাঁর মৃত্যুতে হল-মার্ক কেলেঙ্কারির চূড়ান্ত বিচার এবং সাজা কার্যকরের পথে প্রভাব ফেলতে পারে। তাঁর মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।

উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ গত ০৪ আগস্ট, ২০২৫ চট্রগ্রাম চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে রহস্যজনকভাবে মারা যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar