1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হকের প্রথম স্ত্রী গত জুলাই মাসে দুই সন্তান রেখে মারা যান। পরিবারের সিদ্ধান্তে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর বাসরঘরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, “বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে শোকের ছায়ায় রূপ নিয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

আয়নাল হক পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar