1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১০ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :

নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় আপন চাচাতো ভাইদের মধ্যে কেনা ১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় এক বছর আগে মোঃ বছির উদ্দিনের ছেলে মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান যৌথভাবে জমিটি কিনলেও পরবর্তীতে এর দখল নিয়ে বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার শালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সর্বশেষ রোববার সকালে মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান তাদের লোকজন নিয়ে জমিটির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোঃ মানিক উল্লাহর ছেলে মোঃ এরশাদুল হক (৪২) এবং মোঃ খাদে হোসেনের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম (৫০)।

পরে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৫৫)।

সংঘর্ষে গুরুতর আহত হন মোঃ সফিকুল ইসলাম (২৫), মোছাঃ মর্জিনা বেগম (৪২), মোঃ আজিজার রহমান (৪০), মোছাঃ পারুল বেগম (৩২), মোঃ মোফাজ্জল হোসেন (২৪), মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরও বেশ কয়েকজন। তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতও আছে কয়েকজন। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে, আমি নিজেও যাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar