1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের অভয়ারণ্যে এলাকা থেকে ৮ জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :

সুন্দরবনের অভয়ারণ্যে এলাকা থেকে ৮ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হল‌দেবু‌নিয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে আট (৮) জেলেকে আটক করেছে বন বিভাগ। ২৯শে শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৬টি ডিঙ্গি নৌকা ও ৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। রোববার (৩০ নভেম্বর) দুপুরে আটককৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।

আটককৃত জেলেরা হলেন, আটককৃতরা হলেন, উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহেরালী গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৪), কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত: বক্সো গাজীর ছেলে আব্দুল সালাম (৫৫), একই গ্রামের রহমতউল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪), মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০), সাহেবখালি গ্রামের মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), পৌরসভার চিংড়িখালি গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar