1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সম্পত্তি বিরোধে বাবার মরদেহ আটকে রাখলেন ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :

সম্পত্তি বিরোধে বাবার মরদেহ আটকে রাখলেন ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ জন খবরটি পড়েছেন

ঠাকুরগাঁও সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে একমাত্র ছেলে বাবার মরদেহ বাড়িতে ঢুকতে না দেওয়ায় প্রায় ২৩ ঘণ্টা দাফন স্থগিত থাকে। স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের পরামর্শে সোমবার বিকেল ৪টায় শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হয়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পশ্চিম সরলিয়া গ্রামের তসলিম উদ্দীন (৭০) ছেলে মহসিন আলীর অবহেলায় মেয়ের বাড়িতে থাকতেন। মহিষমারী গ্রামে মেয়ে বিউটি আক্তারই দীর্ঘদিন ধরে বাবার দেখাশোনা করছিলেন। রোববার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে মরদেহ নিজ বাড়িতে আনা হয়; কিন্তু ছেলে মহসিন আলী সেটি বাড়িতে ঢুকতে না দিয়ে চাচার বাড়িতে রাখতে বাধ্য করেন।

সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ায় বাবার মৃত্যু ‘স্বাভাবিক নয়’ দাবি করে মহসিন আলী থানায় লিখিত অভিযোগ দেন, যা দাফন প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করে। এরপর স্থানীয়দের মধ্যস্থতায় দুপক্ষকে নিয়ে আলোচনা করা হলে দুপুরে ছেলের বাড়িতে কবর খোঁড়ার অনুমতি মেলে।

দুওসুও ইউনিয়ন পরিষদের সদস্য হবিবুর রহমান বলেন, জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের কারণেই মরদেহ আটকে রাখা হয়েছিল। পরে মীমাংসা হওয়ায় দাফন সম্পন্ন হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা জানান, এটি সম্পূর্ণ পারিবারিক সমস্যা। সন্দেহ দূর হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar