1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হোমনায় এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের ফাইজার মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :

হোমনায় এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের ফাইজার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন

কুমিল্লা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু ফাইজা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইজা সেদিন সকালে মায়ের সঙ্গে উপজেলা চত্বরে হাঁটছিল। হঠাৎ দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ড কার্যালয়ের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ফাইজার মা। তিনি অভিযোগ করেন, “গাড়িটা খুব দ্রুত আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।”

দুর্ঘটনার পর গাড়ির চালক তাইবুর হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহত শিশুর বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। পরিবারের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে হোমনার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এসিল্যান্ড। তিনি বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি সহায়তা করব।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফাইজার বাবা দায়ী চালকের সর্বোচ্চ শাস্তি—এমনকি মৃত্যুদণ্ডের দাবি জানান। টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ইব্রাহিম জানান, সকালে মা–মেয়েকে বিদ্যালয়ের সামনে দেখা যায়; অল্প সময় পরই তারা দুর্ঘটনার খবর পান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মৃত্যুতে পুরো হোমনা উপজেলায় শোক নেমে এসেছে। স্থানীয়রা উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar