1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ০৮জন আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ০৮জন আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনের খাল ও চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি শামুক-ঝিনুকসহ আট জনকে আটক করেছে বন বিভাগ। ৩রা ডিসেম্বর বুধবার বিকেল ৪টার সময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চির খাল থেকে ৪টি নৌকা ও বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় এবং শামুক-ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার ৫নং কয়রা গ্রামের ওয়াজেদ বলী গাজীর ছেলে আব্দুল ওয়াদুদ গাজী (৪০), মৃত হাজির উদ্দিন সানার ছেলে খলিল সানা (৫৯), আবু তালেব গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫), মৃত সবেত আলী গাজীর ছেলে দেলবর গাজী (৫৭), মৃত আবু বক্কর গাজীর ছেলে গোলাম মোস্তফা (৩৫), ৪নং কয়রা গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে আবু সাইদ গাজী (৫৫), মৃত আরশাদ গাজীর ছেলে গফফার গাজী (৫১) ও সামসুর সানার ছেলে মাসুম বিল্লাহ (৩৪)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকায় করে শামুক-ঝিনুক সংগ্রহের সময় আট জনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছে মাছ এবং কাঁকড়া ধরার পাশ ছিলো।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা), আইন ২০১২ অনুযায়ী তফসিল ২ এ বর্ণিত শামুক-ঝিনুক ধরা, পরিবহন ও ব্যবসা করা নিষিদ্ধ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর হয়েছে। এবং উদ্ধারকৃত শামুক-ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সম্পদ সংগ্রহ বা পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ৬৯০ কেজি, ২৭শে নভেম্বর ৮৬০ কেজি, ৩রা ডিসেম্বর ১,৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্বার করে বন বিভাগ সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar