1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভূমি অফিস সহকারীর অনৈতিক কর্মকান্ডে জনদূর্ভোগ চরমে - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

অভয়নগরে ভূমি অফিস সহকারীর অনৈতিক কর্মকান্ডে জনদূর্ভোগ চরমে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী দেলোয়ার হোসেনের হয়রানীর শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। এতে করে স্থানীয়দের মধ্যে দিনদিন চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে, তিনি কাজের ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বুধবার নওয়াপাড়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী নেতার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তার একটি ফাইলে প্রায় ১৫ থেকে ২০দিন বিভিন্ন কাগজপত্র সংগ্রহের নামে রীতিমত হয়রানী শুরু করেছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিনবছর আগে এই ভূমি অফিসে যোগদান করেন যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন। যারা অনৈতিক সুযোগ দিতে অক্ষম, তাদের কাজ সম্পন্ন হয় না।

অভিযোগকারীরা জানান, দেলোয়ার হোসেন সহকারী কমিশনারকে (ভৃমি) জানিয়ে দেন যে, এই কাগজপত্রে
ত্রুটি আছে, কাজ করলে সমস্যা হতে পারে। এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এভাবে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপুর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকান্ডে জড়িত এই দেলোয়ারকে এখান থেকে প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar