1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলি নিহতের লাশ ফেরত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলি নিহতের লাশ ফেরত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া,লালমনিরহাট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩–এস এর নিকট দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে। কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।

এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) মারা যান। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar