1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: মেক্সিকোয় উদ্বোধন, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন? - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: মেক্সিকোয় উদ্বোধন, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু এবং ম্যাচ শুরুর সময় ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার রাতে প্রকাশিত সূচি অনুযায়ী, মেক্সিকো সিটি থেকে বিশ্বকাপ শুরু হবে ১১ জুন (বাংলাদেশ সময় রাত ১টা), আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্ক-নিউজার্সিতে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এই বিশ্বকাপের আসর বসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে ১৬টি ভিন্ন ভেন্যুতে।

ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের লড়াই

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায়, নিউইয়র্ক-নিউজার্সিতে মরক্কোর বিপক্ষে। গ্রুপ ‘সি’তে থাকা ব্রাজিলের পরের দুটি ম্যাচ যথাক্রমে ফিলাডেলফিয়া (২০ জুন) ও মায়ামিতে (২৫ জুন)।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায়, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’তে তাদের বাকি দুটি ম্যাচ খেলবে ডালাসে (২২ জুন ও ২৮ জুন)।

নকআউট ও ফাইনালের সময়

গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৬ জুন। এরপর ২৮ জুন থেকে শুরু হবে শেষ ৩২ রাউন্ডের লড়াই। সেমিফাইনালগুলো যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই ডালাস এবং আটলান্টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত ১টা)।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar