1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে সুন্দরবনে থেকে ৭ জেলে অপহরণ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে সুন্দরবনে থেকে ৭ জেলে অপহরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
মুক্তিপণের দাবিতে ডন বাহিনীর পরিচয়ে সুন্দরবনে থেকে ৭ জেলে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে জেলেদের অপহরণ করা হয় বলে জানান ফিরে আসা জেলেরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়া জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যান। বনে যেয়ে একপর্যায়ে কাঁকড়া শিকারের জন্য রবিবার তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিল। একপর্যায়ে তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদেরকে ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজন করে উঠিয়ে যাওয়ার পাশাপাশি বিকাশ (০১৭৪১-৮৮২৬৫৭) নম্বর দিয়ে সেখানে মুক্তিপনের টাকা পাঠানোর নির্দেশ দেয়।

এসব জেলেরা আরও জানায়, ঋণ করে তারা বনে গিয়েছিল। এখন চালান তুলতে না পারার পাশাপাশি মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে। প্রতিজনের মুক্তিপণ বাবদ ডন বাহিনী ৫০ হাজার টাকা দাবি করেছে। এমন দুরাবস্থার মধ্যে পড়ার থেকে মৃত্যু ভাল ছিল বলেও তিনি মন্তব্য করেন।

এবিষয়ে জানতে চাইলে সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান বনবিভাগের স্ম্যার্ট পেট্রাল টিমের সদস্যরা নিচে রয়েছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি কোস্টগার্ডকেও একটু অবহিত করেন। কোস্টগার্ড কৈখালী বিসিজি স্টেশন সুত্র জানান ইতিমধ্যে বিষয়টি তারা শুনেছেন। অপহরণের শিকার জেলেদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানান, ডন বাহিনী ইতিপুর্বে ২০১৮ সালে আত্মসমর্পন করেছিল। কিন্তু গত ৫ আগষ্টের পর আলিফ ওরফে অলিম, রবিউল বাহিনীর মত ডন বাহিনীও আগের মত সুন্দরবনে দস্যুরা শুরু করেছে। বাহিনী প্রধানের বাড়ি খুলনা হলেও তার দলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান, একই গ্রামের সফিকুল ইসলাম ওরফে ভেটো কাজ করছে। তবে সফিকুল ইসলাম শাহাজান বনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar