1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যরাতে যশোরে যুবক খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মধ্যরাতে যশোরে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।

পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাব্বির হোসেন নামের এক পথচারী। সাব্বির তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে যান।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন নিশ্চিত করেছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই সময় তল্লাশির সময় নিহতের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, “প্রাথমিকভাবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে মাদক বা অন্য কোনো বিরোধের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar