1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গীতে স্টোরকিপার সিদ্দিকুর হত্যার ঘটনায় ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

টঙ্গীতে স্টোরকিপার সিদ্দিকুর হত্যার ঘটনায় ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন
টঙ্গীতে স্টোরকিপার সিদ্দিকুর হত্যার ঘটনায় ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার

|মোঃ মাহাবুল ইসলাম, গাজীপুর সংবাদদাতা|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় মো. সিদ্দিকুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল আসামি পেশাদার ছিনতাইকারী ইমরানকে র‌্যাব–১ ও টঙ্গী পূর্ব থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোরকিপার মো. সিদ্দিকুর রহমান (৫৬)। তিনি টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোড এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সকালে কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জে যাওয়ার পথে টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের ওপর সিদ্দিকুর রহমানের পথরোধ করে ইমরান। একপর্যায়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ইমরান সিদ্দিকুর রহমানের বাঁ হাতে তিনটি ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির সামনেই মারা যান সিদ্দিকুর।

পালানোর সময় তাড়াহুড়োয় ভিকটিমের রক্ত ইমরানের জুতায় লেগে যায়। ঘটনায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জুতা তিনি ফ্লাইওভারের সিঁড়িতে ফেলে দিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন কুখ্যাত মাদকস্পট মাজার বস্তিতে গিয়ে লুকিয়ে থাকেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই এস. এম. মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও র‌্যাব–১ যৌথভাবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং ফেলে যাওয়া আলামত বিশ্লেষণ করে ইমরানকে শনাক্ত করে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব–১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে যৌথ দল মাজার বস্তিতে অভিযান চালিয়ে ইমরান (৩০) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইমরান গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কড্ডা কালাকুর এলাকার ইউনুস তালুকদার ও ময়না বেগমের ছেলে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জুতাও উদ্ধার করা হয়।

বর্তমানে আসামি র‌্যাব–১ এর হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ আইনানুগ প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar