1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, নিজস্ব প্রতিবেদক.।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণসহ গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ ও বাস্তবসম্মত কৌশল গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ কমিশনার সভায় ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় নভেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যদের সনদপত্রসহ অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar