1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের অস্ত্রের কোপে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের অস্ত্রের কোপে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ জন খবরটি পড়েছেন

জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস হামলা, আটক ৫

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তৌহিদুল ইসলাম কানন,গাইবান্ধা। গাইবান্ধায় প্রকাশ্য দিবালোকে রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের ওপর ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার শাপলা মেল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের কোপে দুর্বৃত্তরা তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও আহত হন। রক্তাক্ত এ ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আহত রুবেল মিয়া পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুর সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় যান রুবেল। ঠিক তখনই জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’ দিয়ে প্রথম কোপেই রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত মোশারফ রহমান বলেন, “বাবুর সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু কেন আমার নিরীহ বন্ধুর হাতের কবজি পর্যন্ত কেটে দিল— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রুবেলের বাবা মোকাব্বর মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলের ওপর কোনো কারণ ছাড়াই হত্যার উদ্দেশ্যে এমন বর্বর হামলা করা হয়েছে। যারা আমার সন্তানের হাতের কবজি কেটে দিয়েছে, তাদের কঠোর শাস্তি চাই।”

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিচ্ছিন্ন কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে বাবুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা যাচ্ছে না। রুবেলের বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে, নৃশংস এই হামলায় এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar