1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৭ মামলার আসামি তারা শিকদার ৫০ পিস ইয়াবাসহ আবারও গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

১৭ মামলার আসামি তারা শিকদার ৫০ পিস ইয়াবাসহ আবারও গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ জন খবরটি পড়েছেন

আশরাফুল ইসলাম রাজু , মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জের সিংগাইরে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা শিকদারকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত মো. তারা শিকদার (৫৫) সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকার মৃত ছকেল শিকদারের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সিংগাইর থানার উপপরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সূত্রে খবর পান যে পূর্ব ভাকুম এলাকায় নিজ গোয়ালঘরে অবস্থান করে তারা শিকদার ইয়াবা বিক্রি করছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পুলিশ তাকে আটক করে এবং তার লুঙ্গির ডান কোচর থেকে নীল বায়ুরোধক পলিপ্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, তারা শিকদারের বিরুদ্ধে সিংগাইর ও ঘিওর থানাসহ বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, চুরি, ডাকাতি ও জুয়া আইনের মামলাও অন্তর্ভুক্ত।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তারা শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar