1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ২ বছরে ৩৮ অভিযোগের অনুসন্ধান : ২২ মামলা, চার্জশিট ১৪ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোরে ২ বছরে ৩৮ অভিযোগের অনুসন্ধান : ২২ মামলা, চার্জশিট ১৪

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি। র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মঙ্গলবার যশোর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন- ২০২৪ ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮টি অভিযোগের অনুসন্ধান করেছে। ২০২৪ সালে ১৪টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২২টি মামলা তদন্ত সম্পন্ন হয়েছে। ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬টি। তদন্ত শেষে চার্জশিট হয়েছে ১৪টির, এর মধ্যে ২০২৪ সালে ৬টি ও ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮টি মামলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন- পৃথিবীর অনেক পরীক্ষার মধ্যে একটি হল দুর্নীতি। নিজের অজান্তে মানুষ দুর্নীতি করে ফেলে। আমাদের সবার যে দায়িত্ব আছে, সেটা সঠিক ভাবে পালন করলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে। কষ্টের মাঝে যারা দুর্নীতিগ্রস্ত না হয়, তারা সব কাজে সফল হয়। আগামী প্রজন্মকে সৎ,সততা ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তুলতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন টিআইবির সাবেক সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদস্য অধ্যাপক ফারহানা হক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইফফাত জামান রায়া, সাবনুল নাহারিন সুলেরী, জিলা স্কুলের ছাত্র ফাইরুজ তাহসিন, কালেক্টরেট স্কুলের ছাত্র তানভীর হাসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শুরুর পূর্বে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar