1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফকিরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ফকিরহাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।

গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার মানজাল হকের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

র‌্যাব-৬ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে যশোর সদর এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে ফকিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার একমাত্র আসামী ছিলেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর মা বর্তমানে ফকিরহাটের টাউন–নওয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। মায়ের কাছে আসা-যাওয়ার সুবাদে চার-পাঁচ মাস আগে আব্দুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আব্দুর রহমান নিজ বাড়িতে তরুণীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে আসামী তাকে ফকিরহাট বাসস্ট্যান্ডে ফেলে রেখে সটকে পড়েন এবং পরে যোগাযোগও বন্ধ করে দেন।

এ ঘটনায় তরুণী গত ৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় ধর্ষণ মামলা (মামলা নং–৬) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামী পলাতক ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar