1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে নারী নির্যাতন বন্ধে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোরে নারী নির্যাতন বন্ধে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি। নারী নির্যাতন বন্ধ ও অধিকার আদায়ে গ্রামের মেঠোপথে আওয়াজ তুললেন শতাধিক নারী। উলাসী সৃজনী সংঘের আয়োজনে যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় র‌্যালি, গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের নারীরা এই আওয়াজ তোলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার বিকালে নারী নির্যাতন বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে চাঁচড়ার মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক নারী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। গ্রামের মেঠোপথ ঘুরে শোভাযাত্রা স্কুলমাঠে এসে শেষ হয়। পরে সেখানে ‘কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে’ গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উলাসী সৃজনী সংঘ পরিচালিত যশোর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্ম্মল কুমার হাজড়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ও দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন। প্রধান আলোচক ছিলেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বক্তব্য দেন, চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনন্দ বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সরকার, উপজেলা নারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্পনা রাণী রায়, জেলা দপ্তর সম্পাদক পবিত্রা বর্মণ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমা রাণী বিশ্বাস। অনুষ্ঠানে নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার ওপর আলোকপাত করেন অতিথিবৃন্দ। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar