1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে সুদের ব্যাবসার দ্বন্দ্বে খুন মূল আসামি গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাজশাহীতে সুদের ব্যাবসার দ্বন্দ্বে খুন মূল আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ পূর্বপাড়া এলাকায় দাদন ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে ওমর ফারুক শান্ত (২৪) নিহতের ঘটনায় মূল আসামি দাদন ব্যবসায়ী রিপন আলিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশসহ সম্মিলিত একটি টিম।

গত ভোর রাতে মূল আসামি রিপনকে রাজশাহী বাঘা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, নগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ওমর ফারুক
শান্ত (২৪) পার্শ্ববর্তী বসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও নয়ন-কে দাদন ব্যবসা বন্ধ করাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শান্তর বিরোধ সৃষ্টি হয়। এরি জের ধরে গত ১০ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৬ টার সময় আলিগঞ্জ পূর্বপাড়া এজাজের চায়ের দোকানের সামনে শান্ত ও রিপন পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রিপনের নির্দেশে
রিপন, তার ছোট ভাই নয়ন, নয়নের বন্ধু রুবেলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে ধারালো চাকু ও চাপাতি দিয়ে শান্তকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় শান্ত মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা, ডিবি, এবং সিটিটিসি সমন্বিত একটি যৌথ দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রিপনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar