1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে ১৫ লাখ টাকার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মানিকগঞ্জে ১৫ লাখ টাকার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ জন খবরটি পড়েছেন

মোঃ রাজু মোল্লা ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা এলাকা থেকে মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মাসুদ (৪৯) ঢাকা জেলার  নবাবগঞ্জ উপজেলার  সাদাপুর এলাকার  মৃত ফালু বেপারীর ছেলে।,

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ, এএসআই মো. শরীফ হোসাইন ও এএসআই মো. শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দক্ষিণ জামশা এলাকার জনৈক লেবুর তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে মো. মাসুদের দখল থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar