1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর হাসপাতালে থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি ও চাকুসহ বহিরাগত আটক - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোর হাসপাতালে থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি ও চাকুসহ বহিরাগত আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে গুলি ও ধারালো চাকুসহ রাসেল মুন্সি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের তৃতীয় তলার করিডোরে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শপিং ব্যাগ হাতে হাসপাতালের বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন রাসেল মুন্সি। তার চলাফেরায় সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বক্সে নিয়ে আসেন।

পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ভেতর থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক এবং তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালে ঘোরাফেরা করার উদ্দেশ্য কী ছিল, তিনি কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে জড়িত কিনা—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar