1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার  - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।
যশোরে বহুল আলোচিত শহরের ষষ্টিতলাপাড়া এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)কে মনিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ১০টায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‌্যাব জানায়, ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে বিপুল হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯)কে র‌্যাব-৬ গত ১৩ জুলাই গ্রেফতার করেছে।

জানা যায়,আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমন ও তার সহযোগীদের পূর্ব থেকেই শত্রুতা চলছিল। ঘটনার সূত্রপাত হয় ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘিরে। বাপ্পীর সঙ্গে সুমাইয়ার বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। পরে সুমাইয়া আশরাফুল বিপুলকে বিয়ে করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

ঘটনার দিন চলতি বছরের গত ১২ জুলাই রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকায় আশরাফুল বিপুলকে ইমনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।পরদিন তার মা কোতয়ালী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায় 
গ্রেফতারকৃত ইমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar