1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেষ ম্যাচে দাপুটে জয়, সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

শেষ ম্যাচে দাপুটে জয়, সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রান তাড়ার শুরুতেই বাংলাদেশ বিপদে পড়ে দলীয় মাত্র ১ রানে ওপেনার নাঈম আউট হলে। তবে দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে চাপ সামলে নেন জারিফ সিয়াম ও কাওসার। জারিফের ৫১ এবং কাওসারের ৩০ রানের পর দুজনই ১ রানের ব্যবধানে বিদায় নিলে আবারও চাপ তৈরি হয়। কিন্তু শেষ দিকে আদৃতের ৫৪ রানের ইনিংস ম্যাচের গতি বাংলাদেশে ফিরিয়ে দেয়। আকাশ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। জুনাঈদ ৩ রান করে তাকে সঙ্গ দেন।

এর আগে বাংলাদেশের বোলারদের disciplined বোলিংয়ে ১৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলীয় ২৯ রানের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে চাপে পড়ে। শুরুতেই আকাশ প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ভেঙে দেন এবং ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে সানুল সর্বোচ্চ ৬৬ রান এবং মাতিশা ৩৭ রান সংগ্রহ করেন।

স্বাগতিকদের দারুণ ব্যাটিং-বোলিংয়ের সমন্বয়ে শেষ পর্যন্ত সিরিজ জয়ে নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar