কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের (জামির বাড়ি) ব্যাঙের হাট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, জামির বাড়ি ব্যাঙ্গারহাট এলাকার ৭ একর জমি নিয়ে প্রায় সাত বছরের বেশি সময় ধরে স্থানীয় আলহার হোসেন, (বাদল) ও আবার হোসেনের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিরোধীয় জমিতে শনিবার দুপুরে মৃত আব্দুল আবাহারে ছেলে সুজন মিয়া তার পরিবারের লোকজন নিয়ে হাল দিতে চেষ্টা করলে, আলহার হেসেন বাদলের পক্ষের লোকজন জমিতে আসেন এবং বাধা দেন। বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এ সময় দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এতে, জমি চাষ করা একটি মাহিন্দ্রা ট্রাকের, বেশ কিছু অংশ, ভাঙচুর করে দুর্ভিক্ষরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক,বলেন, ভোটমারী ইউনিয়নে জামির বাড়িতে জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা ৯ জনের মধ্যে, ৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে । অন্য ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছেন বলে জেনেছি। তবে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।