1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ৯ দিন পর ফেরত দিল বিএসএফ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ৯ দিন পর ফেরত দিল বিএসএফ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে শান্ত (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হবার ৯
দিন পর লাশ ফেরত দিল বিএসএফ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএসএফ বিজিবির হাতে তার লাশ হস্তান্তর করেছে। শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাঙেরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। গেল ৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর নিকট মোহাম্মদপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে বিএসএফের গুলিবর্ষণে শান্ত মারা যায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক কারবারী শান্ত ঘটনার রাতে ৪-৫ জন সহযোগি নিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে মাদক ও অস্ত্র পাচার করছিল। বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে শান্ত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগিরা পালিয়ে চলে আসে। গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে শান্তকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর তার মৃত্যু হয়।

বিএসএফ’র গুলিতে শান্ত নিহত হওয়ার ঘটনা তার পরিবার বিজিবিকে জানালে শান্তর লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয় বিজিবি।

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্ত সহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ তাকে হেফাজতে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়। শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে ফেরত দেয় বলে দৌলতপুর থানার ওসি মোঃ আরিফুর রহমান নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar