1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে প্রকাশ্য সড়কে ছুরিকাঘাতে প্রাণ গেল শহিদের - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোরে প্রকাশ্য সড়কে ছুরিকাঘাতে প্রাণ গেল শহিদের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকায় প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা এবং বছিরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে দুর্বৃত্তরা শহিদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় শহিদের বাবা তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

স্বজনদের দাবি, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এই হত্যাকাণ্ডে জড়িত। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar