1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

বেনাপোলে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতীয় দুইজন নারী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস। রোববার ১৪ নভেম্বর বিকাল ৫ টার সময় মুক্তি সাহাজী (৫৬) ও রিনা বৈদ্য (৩৮) নামে দুই জন ভারতীয় নাগরিক পাসপোর্টে বাংলাদেশ আসার সময় বেনাপোল কাস্টমস তাদের তল্লাশি করে এ টাকা জব্দ করে।
বাংলাদেশী টাকা বহনকারী ভারতীয় পাসপোর্ট যাত্রী মুক্তি সাহাজী হলো পেট্রপোল গ্রামের ছানোয়ার সাহজীর স্ত্রী এবং বনগাাঁও থানার রায়পুর গ্রামের রিনা বৈদ্য। তাদের পাসপোর্ট নং হলো যথাক্রমে জেড ৭২৪৮৪৩৪ ও জেড এ ১৩৩২৫০।


বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে ওই দুই জন নারী পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করলে তাদের দেহে বিশেষ ভাবে লুকানো বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়। টাকা গুলো ডিএম করা হয়েছে।

পাসপোর্টযাত্রী মুক্তি ও রিনা জানায় এ টাকা তারা ৫১০০ টাকার বিনিময়ে বহন করছিল। বাংলাদেশে তারা এ টাকা পৌছে দিলে তাদের মজুরী বাবদ ওই টাকা দিবে ভারতীয় মহাজন। ভারতীয় মহাজন কে নাম জানতে চাইলে তারা বলে মিতালী মানিচেঞ্জার এর মালিক। বাংলাদেশে কার নিকট টাকা দিবে জানতে চাইলে তিনি বলেন, তাদের ছবি বাংলাদেশের যারা টাকা রিসিভ করবে তাদের কাছে দেওয়া আছে। আমরা ইমিগ্রেশন কাস্টমস পার হলে আমাদের ছবি দেখে তারা টাকাগুলো নিয়ে নিবে।

বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা এ টাকা বহনকারী। তাদের নিজেদের টাকা নয়। টাকাগুলো ডিএম করা হয়েছে। তারা যদি কাস্টমস কর্তৃপক্ষকে উপযুক্ত প্রমান দিতে পারে তাহলে টাকা হয়ত তারা পাইতে পারে। আর প্রমাণ সঠিক না হলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হবে। টাকা বহনকারী নারী পাসপোর্ট যাত্রীদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের আটক করা হয়নি। তাদের টাকার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar