1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে ডেভিল হান্ট' অভিযান: সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ কর্মী গ্রেফতার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাঙ্গামাটিতে ডেভিল হান্ট’ অভিযান: সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ কর্মী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
​রাঙ্গামাটি পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান ডেভিল হান্ট-এ বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) ভোররাতে পরিচালিত এক অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত একজন সক্রিয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশিকুল ইসলাম সোহান (৩২)। তিনি রাঙ্গামাটি জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি কোতয়ালী থানাধীন ফরেস্ট কলোনী মাস্টার বাড়ী, উত্তর পাড়া এলাকায়।

পুলিশ জানায়, আশিকুল ইসলাম সোহান কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৯/০২/২০২৫ খ্রি. এর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬ (১) ধারায় মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। ​​গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসারগণ, কিলো-১ নৈশ অফিসার এবং ফোর্সের সম্মিলিত সহায়তায় এই বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালিত হয়। আজ ভোর আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে আসামীর নিজ বসতবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, মোঃ আশিকুল ইসলাম সোহানকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান (ডেভিল হান্ট’ সহ অন্যান্য) ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar